দেশব্যাপী ধর্ষণ ও অরাজকতার প্রতিবাদে জাকসুর বিক্ষোভ

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ AM
নরসিংদীসহ দেশব্যাপী ধর্ষণ ও অরাজকতার প্রতিবাদে জাকসুর বিক্ষোভ

নরসিংদীসহ দেশব্যাপী ধর্ষণ ও অরাজকতার প্রতিবাদে জাকসুর বিক্ষোভ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নরসিংদীসহ দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও অরাজকতার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে পূর্ণরায় বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের ম্যাধমে শেষ হয়। বিক্ষোভ মিছিলটি সঞ্চালনা করেন জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি।

মিছিল শেষে সমাবেশে জাকসুর কার্যকরী সদস্য ফাবলিহা জাহান নাজিয়া দুঃখ প্রকাশ করে বলেন, আমরা আইয়ামে জাহেলিয়াতের মতো অন্ধকার সময় পার করছি, যেখানে দিনের আলোতেই নারী ও শিশু ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। তিনি বলেন, নরসিংদী ও ঢাকার রামপুরায় সংঘটিত নৃশংস ঘটনাগুলো জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার।

তিনি অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা বেড়েছে এবং সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি নীরবতা ভেঙে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। 

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, দেশ বর্তমানে এমন এক ক্রান্তিকাল অতিক্রম করছে যেখানে মায়ের কোলে শিশু ও বাবার কাছে কন্যাও নিরাপদ নয়। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ঢাকায় ছয় বছরের শিশু ধর্ষণ ও হত্যা এবং নরসিংদীতে কিশোরী ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটেছে, যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে।

তিনি বলেন, ধর্ষক ও হত্যাকারীর কোনো দলীয় পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় অপরাধী এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ফেরদৌস আল হাসান অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও অপরাধ বেড়েছে এবং অনেক ক্ষেত্রে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, সারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ধর্ষণের মতো নৃশংস ঘটনার বিচার চেয়ে বারবার রাজপথে নামতে হওয়া জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার। তিনি বলেন, বাংলাদেশে ধর্ষণ বৃদ্ধির পেছনে বিচারহীনতার সংস্কৃতি এবং নৈতিক শিক্ষার অভাব বড় কারণ হিসেবে কাজ করছে। মাজহার অভিযোগ করেন, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ এবং অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তির অভাবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

তিনি প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সকল ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এবং সরকারের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, নিরপেক্ষ বিচার নিশ্চিত না হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার অপরাধীদের বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনের আগে অপরাধীরা ভয় পায়।

এছাড়াও বিক্ষোভ মিছিলে জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমানসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬