তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব—ছাত্র সংসদ নেতাদের জামায়াত আমির

২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ PM
বক্তব্য রাখছেন জামায়াত আমির

বক্তব্য রাখছেন জামায়াত আমির © সংগৃহীত

ছাত্র সংসদ নেতাদের বিয়ের বয়স হয়েছে বলে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। একই সাথে তাদের ভালো জায়গায় বিয়ে করানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এই এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ জামায়াত আমিরকে প্রশ্ন করেন। এ সময় তিনি ছাত্র সংসদ নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে দলের ভূমিকা এবং ব্যক্তিগত পরামর্শের পাশাপাশি বিয়ে নিয়েও পরামর্শ জানতে চান।

তিনি আরও বলেন, আমাদের ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার সম্পাদক মাজহার একটু সিনিয়র হওয়াতে নিয়মিত এসে কান্নাকাটি করেন বিয়ের জন্য। এক্ষেত্রে আপনার পরামর্শ চাই।

তার বক্তব্যের জবাবে জামায়াত আমির বলেন, বিয়ের জন্য মোবারকবাদ। তোমাদের বয়স হয়েছে, এখন বিয়ে-শাদি করবা।

অধ্যাপক গোলাম আযমের বরাত দিয়ে তিনি বলেন, বিয়েটা শুধু প্লেজারের জন্যে নয়, সভ্যতাকে গড়ে তোলার জন্যে। অন টাইম যদি এই কাজটা করা না হয়, তাহলে জাতি পিছিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ায় অনেক জাতি এখন হাহাকার করছে। এখন তারা ইনসেনটিভ দেয় বিয়ে করার জন্য, সন্তান নেওয়ার জন্য বাড়তি ইনসেনটিভ দেয়। কারণ তাদের গ্রোথ এখন ডেভিডেন্ড পিছনের দিকে যাচ্ছে, জনসংখ্যা সংকুচিত হয়ে আসছে।

জামায়াত আমির আরও বলেন, আলহামদুলিল্লাহ, তোমাদের এই সুযোগ যাদের আছে, আমরা তোমাদের পাশে আছি, সামনে থাকব, বিয়ে করিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব।

তিনি বলেন, তোমাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করে দিব। তবে তোমরা চাকরি করবা, আমি এটা মোটেই চাই না। আমি চাই যে এই জগতে তোমরা লিডার হবা। তোমরা ইনোভেশন করবা। তোমরা এন্ট্রাপ্রেনিউরশিপ তোমাদের হাতে তুলে নেবা। আজকের বীজ, আগামী দিনের গাছ, পরশু দিনের ফল। এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে তোমাদের সাথে আমাদের রেগুলার ইন্টারেকশন হবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা সবুজ করে তুলব, সাজিয়ে তুলব আপন মনে, শুধু আমাদের জন্যে নয়, ১৮ কোটি মানুষের জন্যে ইনশাআল্লাহ।

ড. ইউনূস মিঠা খেয়েছেন, কথা শোনেননি, দেশকে গভীর সংকটে রেখে চ…
  • ২৭ নভেম্বর ২০২৬
হামলার হুমকিতে বন্ধ ফার্মেসি, পুলিশের আশ্বাসে খোলার পরই মাল…
  • ২৭ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে থেমে গেল চার বছরের স্কুলশিক্ষার্থী সঞ্চিতার প্রাণ
  • ২৭ নভেম্বর ২০২৬
‘মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে’
  • ২৭ নভেম্বর ২০২৬
যে চাকরি সংস্কারের দাবি থেকে জুলাই আন্দোলন, সেটির সংস্কার আ…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে জেলায়
  • ২৭ নভেম্বর ২০২৬