জাবিতে ভর্তির প্রথম ধাপ শেষে ১১০৯ আসন ফাঁকা

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ শেষে উল্লেখযোগ্যসংখ্যক আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ৮৪২টি আসনের মধ্যে এখনো ১ হাজার ১০৯টি আসন পূরণ হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত শূন্য আসনের তালিকা ও ভর্তি-সংক্রান্ত তথ্য থেকে এ তথ্য জানা গেছে। বিশেষ করে ‘এ’ ইউনিটে বেশি আসনসংখ্যা ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর শূন্য থাকা আসন পূরণের লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। 

এ বিষয়ে ডেপুটি রেজিস্টার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, একসঙ্গে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলমান থাকায় শিক্ষার্থীরা দ্বিধায় থাকেন কোথায় ভর্তি হবেন। এ কারণে প্রথম মেধাতালিকায় তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬