১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাবিপ্রবি

০৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ PM
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)। সোমবার (২ মার্চ) প্রকাশিত ​বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১৯ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

​দীর্ঘ এই ছুটিতে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও ক্যাম্পাস প্রাঙ্গণের জরুরি পরিষেবাগুলো যথারীতি চালু থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও নিরাপত্তা শাখা। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। ছুটির আগে নিজ নিজ অফিস ও শ্রেণিকক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যানসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি নিজ দায়িত্বে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। 

এ ছাড়া কর্মস্থল ত্যাগের আগে প্রত্যেককে তার অবস্থানের ঠিকানা এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর কর্তৃপক্ষকে জানিয়ে যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, টানা ১৯ দিনের ছুটি শেষে আগামী ২৫ মার্চ থেকে পুনরায় শুরু হবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অ্যাকাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম। 

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬