ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর চিন্তা সরকারের

০৩ মার্চ ২০২৬, ১২:৫৪ PM
সরকারের লোগো

সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

আসন্ন ঈদুল ফিতরে বর্তমানে নির্ধারিত পাঁচ দিনের সরকারি ছুটি আরও বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এ হিসাব ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার।

সরকার ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৯ ও ২০ মার্চ ঈদের আগে এবং ২২ ও ২৩ মার্চ ঈদের পরে নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

গত বছর ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় ঈদযাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্ন ছিল। এ প্রেক্ষাপটে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ছুটি বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে।

ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। ছুটি দীর্ঘ হলে মানুষ পর্যায়ক্রমে বাড়ি যেতে পারবেন, এতে একসঙ্গে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

তবে আরও কতদিন ছুটি বাড়ানো হতে পারে এ বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও সহায়তা: বিএনপির ১১ জনকে বহিষ্কার
  • ২৮ নভেম্বর ২০২৬
শীতে চুলের যত্নে যে বিষয়গুলো মানা জরুরি
  • ২৮ নভেম্বর ২০২৬
বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো
  • ২৮ নভেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে হারল মেসির মায়ামি, শিরোপা ধরে রাখার স্বপ…
  • ২৮ নভেম্বর ২০২৬
২৩১৮ কলেজের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলন শ…
  • ২৮ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ভর্তির খুঁটিনাটি
  • ২৮ নভেম্বর ২০২৬