ঈদে ২৩ দিনের ছুটি পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকবে। এ ছাড়া সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ২৩ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির প্রক্রিয়াটি মূলত দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে আগামী ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। দ্বিতীয় ধাপে ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি ২৭ মার্চ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটির সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৬ ও ২৭ মার্চ ক্যাম্পাসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ নির্দেশ প্রদান করা হয়েছে।

​দীর্ঘ ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম আবার শুরু হবে। ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও জরুরি সেবার আওতাভুক্ত কর্মীরা যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন।

 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬