নতুন সিদ্ধান্তে কতদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবী

০৫ মার্চ ২০২৬, ১২:৪৬ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ১২:৪৯ PM
ঈদ ছুটিতে বাড়ি যাচ্ছে ঘরমুখো মানুষ

ঈদ ছুটিতে বাড়ি যাচ্ছে ঘরমুখো মানুষ © সংগৃহীত

মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল ফিতরে টানা ৭ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে ১৮ মার্চকেও নির্বাহী আদেশে সাধারণ ছুটি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

আগের তালিকা অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের ঈদ ছুটি নির্ধারিত ছিল। তবে এর ঠিক আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সাধারণ ছুটি থাকায় মাঝখানের দিন অর্থাৎ ১৮ মার্চ অফিস খোলা রাখার কথা ছিল। এখন মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তের ফলে ১৮ মার্চও সাধারণ ছুটি হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটির সুযোগ তৈরি হলো।

আরও পড়ুন: বিএনপি-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠক: গত সরকারের সময় স্বাক্ষরিত চুক্তি পর্যালোচনায় আলোচনা

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের একটি ছুটির ছক আগেই চূড়ান্ত করে রেখেছিল। যার মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং এর আগে ও পরে দুই দিন করে মোট ৪ দিন নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত ছিল। এখন নতুন করে ১৮ মার্চ এই তালিকায় যুক্ত হওয়ায় কার্যত ঈদের আগে ও পরে মিলিয়ে ছুটির মোট মেয়াদ দাঁড়াল ৭ দিনে।

মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬