গণ-ইফতারে খাবার সংকটের জের

এবার ছাত্রীদের জন্য জাবি শিবিরের বিশেষ আয়োজন, ফের দুর্ভোগ এড়াতে আগেই ‘নিবন্ধন’

০৭ মার্চ ২০২৬, ১২:১৬ AM
প্রায় দেড় হাজার নারী শিক্ষার্থীকে নিয়ে পৃথকভাবে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির

প্রায় দেড় হাজার নারী শিক্ষার্থীকে নিয়ে পৃথকভাবে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্বশ্ববিদ্যালয়ে (জাবি) গণ-ইফতারে খাবার সংকটের ঘটনার পর এবার প্রায় দেড় হাজার নারী শিক্ষার্থীকে নিয়ে পৃথকভাবে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের খেলার মাঠে এ ইফতার আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, শিবির আয়োজিত এ ইফতার কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় হাজারের বেশি নারী শিক্ষার্থী অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অংশগ্রহণকারীদের জন্য আগে থেকেই নিবন্ধন (রেজিস্ট্রেশন) পদ্ধতি চালু করা হয়েছিল এবং এতে প্রায় ১ হাজার ৬০০ নারী শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেন।

ইফতারে অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, গণ-ইফতার মূলত পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির একটি উপলক্ষ। আজকের আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। সবাই খাবার পেয়েছেন এবং পরিবেশও ছিল স্বস্তিদায়ক। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ও টোকেন ব্যবস্থা থাকলে ব্যবস্থাপনা আরও ভালো হবে।

ইফতারে অংশগ্রহণকারী আরেক নারী শিক্ষার্থী বলেন, আগের ভুল স্বীকার করে শিবির আবারও আমাদের জন্য সুন্দর একটি ইফতারের আয়োজন করেছে এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আশা করি তারা সামনে আরও ভালোভাবে আয়োজন করতে পারবে।

জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, গত ৪ মার্চ আয়োজিত গণ-ইফতারে আমাদের ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে অনেক নারী শিক্ষার্থীর কাছে ইফতার পৌঁছে দিতে আমরা ব্যর্থ হয়েছিলাম। এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিগত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই নারী শিক্ষার্থীদের সম্মান জানিয়ে স্বল্প সময়ের মধ্যে আজকের এই আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রশিবিরের উদ্যোগে একটি গণ-ইফতার আয়োজন করা হয়েছিল। তবে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতির কারণে ইফতার বিতরণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনেক শিক্ষার্থী খাবার না পেয়ে ফিরে যান। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই নারী শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে এ ইফতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।

চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকারের ব্যর্থতার ব্যানার সরালো প্রক্টরিয়াল বডি, পুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9