লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে শিবির নেতা মাহাথির মোহাম্মদের মৃত্যু

০৯ মার্চ ২০২৬, ০১:১৪ PM
ছাত্রশিবির নেতা

ছাত্রশিবির নেতা © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা মাহাথির মোহাম্মদ আর নেই। দীর্ঘদিন ধরে লিভার জন্ডিসে ভুগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

সোমবার (৯ মার্চ) সকাল প্রায় ৬টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ঢাকা পিজি হাসপাতাল (বিএসএমএমইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাহাথির মোহাম্মদ কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর পহরচাঁদা এলাকার বাসিন্দা। তিনি উত্তর পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রফিক উদ্দিন মাহমুদের ছোট ছেলে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আবু তলহা বলেন, 'মাহাথির মোহাম্মদ দীর্ঘদিন ধরে লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬