নরসিংদীতে ছাত্রশিবিরের গণইফতার, অংশ নিলেন ১ হাজার শিক্ষার্থী

১১ মার্চ ২০২৬, ১২:৫১ AM
ছাত্রশিবিরের ইফতার আয়োজন

ছাত্রশিবিরের ইফতার আয়োজন © টিডিসি ফটো

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দোয়া মাহফিল ও গণ-ইফতারের আয়োজন করেছে নরসিংদী জেলা ছাত্রশিবির। মঙ্গলবার (১০ মার্চ) নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করে সংগঠনটি।

সংগঠনটির জেলা সভাপতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জনাব ইব্রাহিম ভূঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মকবুল হোসাইন, নরসিংদী জেলা ছাত্রশক্তির সভাপতি  ফাহিম রাজ ভুঁইয়া,জেলা শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ। 

ইফতার মাহফিলে নরসিংদী সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস কুরআন অবতীর্ণের মাস। কুরআনের কারণেই এই মাস সম্মানিত হয়েছে। আমাদেরকে কুরআন অধ্যয়ন করতে হবে এবং সে অনুযায়ী জীবন-যাপন করতে হবে।

আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬