৩ মাস পর জাবি ছাত্রশক্তি পেল পূর্ণাঙ্গ কমিটি

১৫ মার্চ ২০২৬, ০৪:৩৪ PM
জিয়া উদ্দিন আয়ান ও নাদিয়া রহমান অন্বেষা

জিয়া উদ্দিন আয়ান ও নাদিয়া রহমান অন্বেষা © সংগৃহীত

আংশিক কমিটি ঘোষণার প্রায় তিন মাস পর জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

রবিবার (১৫ মার্চ) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়া উদ্দিন আয়ান, সিনিয়র সহসভাপতি তানভীর আহমেদ শিহাব এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম শুভ ও মোহাম্মদ সোহাগ।

সাধারণ সম্পাদক করা হয়েছে নাদিয়া রহমান অন্বেষাকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আসিফ ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আল ফাহাদ, নিহাল মাহমুদ ও আব্দুর রহমান।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিয়াজুল ইসলাম রিয়াজ। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল নাহিয়ান, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী এবং প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাসুদুল আনোয়ার মাহি।

কমিটিতে আরও রয়েছেন শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. মোমিনুল ইসলাম শাওন, সাংস্কৃতিক সম্পাদক মো. রিফাত রায়হান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফ ও ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব নাহিদ।

এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. শোয়াইব আক্তার সীমান্ত, বিতর্ক বিষয়ক সম্পাদক সাদাত ইবনে ইসলাম, পাঠচক্র ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মারুফ বিল্লাহ নাইম এবং কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা সম্পাদক হিসেবে মোবাস্যের তালুকদার তাসিন দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কামরুন্নাহার সেতু ও হাসিবুর রহমান।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬