ইউজিসি চেয়ারম্যানকে সরানোর আভাস, কয়েক বিশ্ববিদ্যালয়ের ভিসি পদেও পরিবর্তনের ইঙ্গিত

১৫ মার্চ ২০২৬, ০৭:২৭ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৭:৩২ PM
লোগো

লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে যে কোনো সময় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে। একই সঙ্গে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সম্প্রতি এক মতবিনিময় সভায় বিষয়টি উঠে আসে। যেখানে শিক্ষামন্ত্রীর বক্তব্যে এমন ইঙ্গি পাওয়া যায়। সভায় শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা খাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়ে সরকার ভাবছে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ফায়েজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সংস্থাটির শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে দেশের কয়েকটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

সূত্রগুলো বলছে, ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সর্বমহলে প্রশংসিত। ইতিপূর্বে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বয়সের ভারে ন্যূব্জ। যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোর তদারকিতে তিনি খুব একটা ভূমিকা রাখতে পারছেন না। এমনকি ইউজিসির অভ্যন্তরে নানা অনিয়ম হলেও সেগুলো সামলাতে ব্যর্থ হয়েছেন অধ্যাপক ফায়েজ। 

সূত্রের দাবি, যে প্রত্যাশা নিয়ে অধ্যাপক ফায়েজকে ইউজিসির দায়িত্ব দেওয়া হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছেন বিএনপিপন্থি এ অধ্যাপক। এ অবস্থায় তাকে এ পদ থেকে সরিয়ে দিতে চাইছে সরকার। শিগগিরই সংস্থাটির শীর্ষ এ পদে জ্যেষ্ঠ অধ্যাপককে নিয়োগ দেওয়া হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসন্ন ঈদুল ফিতরের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হতে পারে। এছাড়া রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও নতুন করে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হতে পারে।’

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘ইউজিসি, ঢাবিসহ গুরুত্বপূর্ণ সংস্থা ও ক্যাম্পাসের শীর্ষ পদে পরিবর্তন আনার বিষয়ে কাজ চলছে। কাকে কোথায় নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081