কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৫ মার্চ ২০২৬, ০৪:১৪ PM
দণ্ডপ্রাপ্ত সোহেল শেখ

দণ্ডপ্রাপ্ত সোহেল শেখ © টিডিসি

ফরিদপুরে এক কলেজছাত্রীকে (১৫) অপহরণ ও ধষর্ণের দায়ে সোহেল শেখ (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে দুটি ধারায় দেওয়া সাজা একত্রে ভোগ করতে হবে।

রবিবার (১৫ মার্চ) দুপুর একটার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দক্ষিণ চরনারায়ণপুর গ্রামের বাসিন্দা। অপহরণ ও ধর্ষণের শিকার কিশোরী বোয়ালমারী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে ভুক্তভোগী কিশোরী বোয়ালমারী উপজেলার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। কলেজে যাওয়ার পথে সোহেল শেখ তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি মেয়ের পরিবার অভিযুক্তের পরিবারের কাছে জানালে তিনি ক্ষুব্ধ হন। এরপর ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর সোহেল শেখ তার সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে ওই কিশোরীকে অপহরণ করেন।

ঘটনার ১০ দিন পর, ২৪ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় সোহেল শেখের পাশাপাশি তার ভাই রাসেল শেখ (৩২) ও সহযোগী আরিফ শেখকে (৪০) আসামি করা হয়।

মামলাটি তদন্ত করেন বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. সানোয়ার হোসেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২ মার্চ তিনি তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও ধর্ষণের দুটি পৃথক ধারায় সোহেল শেখকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। তবে দুই সাজা একত্রে ভোগের নির্দেশ দেওয়ায় একই সময়ে এই সাজা কার্যকর হবে।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬