ইউজিসি থেকে অব্যাহতি চাইলেন চেয়ারম্যান এসএমএ ফায়েজ

১৬ মার্চ ২০২৬, ১২:১৬ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ১২:৩৪ PM
ইউজিসি

ইউজিসি © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তার পদত্যাগপত্র পাঠান।

এর আগে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠে। একই সঙ্গে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সম্প্রতি এক মতবিনিময় সভায় বিষয়টি উঠে আসে। যেখানে শিক্ষামন্ত্রীর বক্তব্যে এমন ইঙ্গি পাওয়া যায়। সভায় শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা খাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়ে সরকার ভাবছে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ফায়েজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সংস্থাটির শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সূত্রগুলো বলছে, ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সর্বমহলে প্রশংসিত। ইতিপূর্বে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বয়সের ভারে ন্যূব্জ। যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোর তদারকিতে তিনি খুব একটা ভূমিকা রাখতে পারছেন না। এমনকি ইউজিসির অভ্যন্তরে নানা অনিয়ম হলেও সেগুলো সামলাতে ব্যর্থ হয়েছেন অধ্যাপক ফায়েজ। 

বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬