ঢাবির নবীন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে দুই দফা দাবিসহ স্মারকলিপি

০৮ মার্চ ২০২৬, ০২:০১ PM
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে স্মারকলিপি দিচ্ছেন হল সংসদের নেতারা

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে স্মারকলিপি দিচ্ছেন হল সংসদের নেতারা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সিট বরাদ্দ ও ভর্তি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর দুই দফা দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেন হল সংসদের নেতারা। রবিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের অফিসে এ স্মারকলিপি জমা দেন তারা। 

স্মারকলিপি জমা দানের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বিজয় একাত্তর হল সংসদের জিএস আশিক বিল্লাহ বলেন, ‘আমাদের কনসার্নটা সিটের বিষয়ে, যাতে আবাসন সমস্যার সমাধান করা হয়। এখন পর্যন্ত আমরা প্রশাসনকে উদ্যোগী হয়ে নতুন বর্ষের শিক্ষার্থীদের সিট বণ্টানের সিস্টেম টা কেমন হবে, তা ডেভেলপ করতে দেখিনি। মূলত শিক্ষার্থীদের যে গেস্টরুম-গণরুম কালচারটা ফিরে আসে হচ্ছে ফার্স্ট ইয়ারকে বেজ করে।’

তিনি আরও বলেন, ‘হল সংসদগুলো যেখানে হলের সব শিক্ষার্থী প্রতিনিধিত্ব করতেছে, কিন্তু হল প্রশাসনগুলো হল সংসদকে সেভাবে ইভালুয়েট করে না, হল সংসদগুলোর সহযোগিতা নিতে চায় না।’

তাদের দাবিগুলো হলো ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর পূর্বেই সুনির্দিষ্ট ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে হলে সিট বরাদ্দ নিশ্চিত করতে হবে;
যেসব শিক্ষার্থী আর্থিকভাবে অস্বচ্ছল এবং জরুরি ভিত্তিতে সিট প্রাপ্য হওয়া সত্ত্বেও সিট সংকটের কারণে বঞ্চিত হবে, তাদের জন্য আবাসন ফি সহায়তা প্রদান করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সহসভাপতি (ভিপি) মো. আহসান হাবীব ইমরোজ, বিজয় একাত্তর হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আশিক বিল্লাহ, ফজলুল হক মুসলিম হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মোহাম্মদ ইমামুল হাসান, স্যার এ এফ রহমান হলের সহসাধারণ সম্পাদক (এজিএস) আবদুল্লাহ আল জুবায়ের, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সহসাধারণ সম্পাদক (এজিএস) ফারহাজ বিন নূর নিশানসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9