ঢাবি এলাকায় ৭ই মার্চের ভাষণ, সাউন্ড বক্সসহ থানায় এক ছাত্র

০৭ মার্চ ২০২৬, ০৫:২১ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৬:২৪ PM
সাউন্ডবক্সসহ ওই শিক্ষার্থীকে আটক করে শাহাবাগ থানায় আনা হয়

সাউন্ডবক্সসহ ওই শিক্ষার্থীকে আটক করে শাহাবাগ থানায় আনা হয় © টিডিসি

সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করছে পুলিশ। আজ শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ডবক্সসহ তাকে আটক করে শাহাবাগ থানায় আনা হয় বলে জানা গেছে। আটক আসিফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শহিদুল্লাহ হলের শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ই মার্চ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পার্শ্ববর্তী চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজাচ্ছিলেন আটক ওই শিক্ষার্থী। ভাষণের বিখ্যাত অংশ “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” বাজতে শোনা যায়। এসময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হলে তাদের সঙ্গে তার কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সাউন্ড অপারেটর ও মালিককে থানায় নিয়ে যাওয়া হয় এবং সাউন্ড বক্সগুলো জব্দ করা হয়। 

শাহবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, "ওটা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছিল। এইটা তো নিষিদ্ধ এজন্য নিয়ে আসা হয়েছে।” কোনো অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "অভিযোগ দিচ্ছে বলেই তাকে থানায় নিয়ে আসা হয়েছে।" 

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "এইটা আমাদের সিদ্ধান্ত হবে। এত তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত জানতে চান তাহলে কেমনে দিব? এটা আমাদের সিদ্ধান্তের বিষয় আছে। নিয়ে আসছি, সিদ্ধান্ত নিব, স্যারের সাথে আলোচনা করি তারপর বলতে পারব। এখন আপনারা এসেই যদি ‘কি করলেন’ এই কথা বললে কেমনে পারব? আমরা মাত্র নিয়ে আসলাম, সিদ্ধান্ত নিই তারপর।" 

ট্যাগ: ঢাবি
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬