মোতির ফাঁদে পা দিয়ে আউট হৃদয়

২১ অক্টোবর ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০২:৫৯ PM
ক্রিকেটার তাওহীদ হৃদয়

ক্রিকেটার তাওহীদ হৃদয় © টিডিসি ফটো

সাইফ হাসান ফিরে যাওয়ার পর বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণ তখন দারুণ ছন্দে, চেজ এবং আকিল হোসেন পরপর একটি করে মেইডেন ওভার করেন। চেজের ওভারে সৌম্য এবং আকিলের ওভারে হৃদয় একেবারেই রান নিতে পারেননি।

তবে অষ্টম ওভারে কিছুটা স্বস্তি ফেরান তাওহীদ। চেজের ওভারের শেষ দুই বলে টানা দুটি বাউন্ডারি মেরে রানের চাকা সচল করেন। এরপর দুই ব্যাটার মিলে দেখেশুনে ১০ ওভার পার করেন, স্কোরবোর্ডে যোগ হয় ৪০ রান, উইকেট পড়ে মাত্র ১টি।

কিন্তু ঠিক পরের ওভারেই আবার ধাক্কা খায় বাংলাদেশ। ১১তম ওভারে বোলিংয়ে আসেন বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি, আর নিজের প্রথম ওভারেই সাফল্য পেয়ে যান। ১৯ বলে ১২ রান করে ফেরেন তাওহীদ হৃদয়।

মূলত হৃদয়ের উইকেটটা ছিল মোতির পরিকল্পিত এক ফাঁদ। বলটি হালকা ফ্লাইট দিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন মোতি। সেই ফাঁদেই পা বাড়িয়ে সাড়া দেন তাওহীদ হৃদয়, চেয়েছিলেন মিড অনের ওপর দিয়ে বড় শট খেলতে। 

আরও পড়ুন : ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ স্পিনার

কিন্তু টাইমিং হয়নি ঠিক মতো। কানায় লেগে বল উড়তে উড়তে চলে যায় পয়েন্টে দাঁড়িয়ে থাকা আকিল হোসেনের হাতে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৯ রান। সৌম্যর সঙ্গে উইকেটে আছেন শান্ত।

পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর, নির্দেশি…
  • ২৪ আগস্ট ২০২৬
ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা
  • ২৪ আগস্ট ২০২৬