শাকিব খানের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন সাইফ

১৬ নভেম্বর ২০২৫, ০৭:২০ PM
সাইফ হাসান ও শাকিব খান

সাইফ হাসান ও শাকিব খান © সংগৃহীত

আসন্ন বিপিএলেও ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে থাকছেন শাকিব খান। আগের আসরের মতো এবারও ঢাকা ক্যাপিটালসের কর্ণধার এই চলচ্চিত্র তারকা। তার দলেই এবার যুক্ত হয়েছেন ওপেনার সাইফ হাসান।

বিপিএলের পাশাপাশি আবুধাবি টি-টেন লিগেও দল পেয়েছেন সাইফ। সেখানে তিনি খেলবেন অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তির দিনই সাইফকে টি-টেনে খেলার জন্য শুভকামনা জানান শাকিব খান।

রবিবার গণমাধ্যমে সাইফ বলেন, ‘সাইনিংয়ের দিন শাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে শুভকামনা জানিয়েছেন। আশা করি, ভালো কিছু করতে পারব।’

টি-টেন লিগে খেলার জন্য প্রয়োজনীয় এনওসিও পেয়েছেন সাইফ। আজ রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তিনি। এ লিগে বাংলাদেশের আরও দুই তারকা তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান খেলবেন। এনওসি দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানান সাইফ।

সাইফ বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ, যেহেতু এনওসি দিয়েছে। পুরো টুর্নামেন্ট খেলতে পারব না আয়ার‌ল্যান্ড সিরিজ আছে। হাফ এনওসি দিয়েছে, ভালো একটা প্রাক্টিস হবে আমার জন্য। তাসকিন ভাই গিয়েছে, রিশাদ বিগব্যাশ খেলবে।’

সাইফ জানালেন, ‘লাস্ট কিছু টুর্নামেন্ট খেলছি আলহামদুলিল্লাহ, গ্লোবাল টুর্নামেন্ট খেলছি দুইটা। বিপিএলেও খেলছি লাস্ট কয়েক বছর ধরে নিয়মিত। এগুলো খেলে নিজেকে প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যত খেলতে পারব তত অভিজ্ঞতা বাড়বে। আর নিজের প্রসেস ঠিক রাখার চেষ্টা করব। কষ্ট করলে অবশ্যই আল্লাহ দেবে।’

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬