এবার সাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিন

১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫১ AM
হাসিমুখে প্রিন্স সিনেমার চুক্তিপত্রে সই করছেন ফারিণ

হাসিমুখে প্রিন্স সিনেমার চুক্তিপত্রে সই করছেন ফারিণ © সংগৃহীত

শাকিব খানের সাথে এবার জুটি বাঁধছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শাকিবের নতুন সিনেমা ‘প্রিন্স’–এ তার বিপরীতে এবার প্রধান নায়িকা হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন তিনি। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে দুটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে।

এক ছবিতে দেখা যায়, ফারিণ প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে দাঁড়িয়ে আছেন; অন্য ছবিতে হাসিমুখে তিনি চুক্তিপত্রে সই করছেন। ক্যাপশনে আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারুণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’

আরও পড়ুন : তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে অমিতাভ রেজা, পাত্রী কে?

এ ছবি ফারিণ নিজের ফেসবুক পেইজে শেয়ার দিয়ে লিখেছেন, ‘হৃদয় ভরা ভালোবাসা। তৈরি হচ্ছি “প্রিন্স”–এর জন্য।’

জানা গেছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। ভক্তরাও শাকিব-ফারিণের এই নতুন জুটির রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন। 

সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনায় রয়েছেন শিরিন সুলতানার। গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, সঙ্গে ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি হবে অ্যাকশন ধাঁচের। 

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9