জুটি বাধছেন শাকিব–হানিয়া

২৬ নভেম্বর ২০২৫, ১২:২১ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১২:২১ PM
শাকিব খান ও হানিয়া আমির

শাকিব খান ও হানিয়া আমির © সংগৃহীত

ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে পর্দায় জুটি বাধতে চলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এ নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। এ খবরে শাকিবভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।’ এ সময় একজন জানতে চান, ‘উনি (হানিয়া আমির) কি আপনার সঙ্গে সিনেমা করছেন?’ উত্তরে শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।’

তবে কোন সিনেমায় তারা জুটি বাধতে চলেছেন, সিনেমার পরিচালক কে তা এখনো জানা যায় নি। 

পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির কিছুদিন আগে ঢাকায় এসে বলেছিলেন, পছন্দের নায়ক হিসেবে শাহরুখ খান ও শাকিব খানের মধ্যে তিনি বেছে নেবেন শাকিবকে। এর পর থেকে গুঞ্জন ছড়ায়, শাকিবের আগামী সিনেমার নায়িকা হচ্ছেন হানিয়া। এবার শাকিব সেই গুঞ্জনে হাওয়া দিলেন। 

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬