‘শাকিবের নায়িকা হানিয়া’, ঢাকায় আসা পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে যত গুঞ্জন-অপপ্রচার

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ PM
হানিয়া আমির ও শাকিব খান

হানিয়া আমির ও শাকিব খান © টিডিসি সম্পাদিত

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তিনি ঢাকায় আসার পর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছে কিছু গুঞ্জন ও অপপ্রচার। গত শনিবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন , শাহরুখ খান নাকি শাকিব খান—কে তার পছন্দ। 

উত্তরে পাকিস্তানের এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’ এরপর থেকেই  সিনেমাপ্রেমীদের মধ্যে গুঞ্জন, শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া।

এদিকে চলতি মাসের শুরুতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শাকিব খান। এসেই নির্মাতা সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমার লুক টেস্ট ও শুটিং–পূর্ববর্তী কাজে অংশ নেন। তাহলে কি এ সিনেমায় থাকবেন হানিয়া আমির? এ বিষয়ে সিনেমার পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ সিনেমায় হানিয়া আমির নেই। 

‘সোলজার’ সিনেমার শুটিংয়ের মধ্যেই আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার শুটিংও শুরু করবেন শাকিব খান। এই সিনেমার পরিচালকও একই কথা জানালেন, তাদের সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকাকে আপাতত দেখা যাচ্ছে না।

এদিকে শনিবার রাত থেকে ফেসবুকে অভিনেতা হাসান মাসুদ ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবির নিচে লেখা, হাসান মাসুদের সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি আয়োজনে দেখা হয় অভিনেত্রী হানিয়া আমিরের। সৌজন্য করে তার দিকে হাত বাড়িয়ে দেন হাসান মাসুদ। কিন্তু হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানান হানিয়া আমির।

প্রথমে একটি ফেসবুক পেজ থেকে মজা করে পোস্টটি করা হয়। এরপর বিভিন্ন পেজ ও গ্রুপে এটি ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে সত্যি ভেবে শেয়ার দিতে থাকেন। এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনার ঝড় ওঠে। যা নিয়ে বিব্রত হন হাসান মাসুদ। পরে এ ঘটনা নিয়ে তিনি বলেন, ‘ঘটনা পুরোটাই গুঞ্জন ও মিথ্যা। ঘটনাটি বিব্রতকর। হানিয়া আমিরকেই আমি চিনি না, তিনি কবে বাংলাদেশে এসেছেন, তা আমার জানার কথা নয়।’

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬