সাইফের দুঃখ প্রকাশ

১৯ জানুয়ারি ২০২৬, ১২:১৫ PM
সাইফ হাসান

সাইফ হাসান © সংগৃহীত

চলমান বিপিএলে শুরুর দিকে একেবারেই ব্যর্থ ছিলেন সাইফ হাসান। তবে রবিবার (১৮ জানুয়ারি) দ্বাদশ আসরের লিগ পর্বের শেষ ম্যাচে করেছেন ৭৩ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স, মানসিক চাপ আর ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে খোলামেলা আলাপ করলেন জাতীয় দলের এই ডেপুটি অধিনায়ক।

নিজের ব্যর্থতা অকপটে স্বীকার করে সাইফ বলেন, ‘প্রথম কয়েক ম্যাচ তো রান পাইনি। ওটাতে আমার কিছু করার ছিল না। আমি চেষ্টা করেছি আমার প্রক্রিয়ায় থাকার, হচ্ছিল না। কিন্তু একটু বেশি চেষ্টা করে ফেলছিলাম অনুশীলনে, একটু বেশি কাজ করছিলাম।’ 

সাইফ আরও বলেন, ‘একটা বিরতির পর ঢাকা এসেছি। শেষ দুই ম্যাচ মানসিকভাবে খুব ভালো একটা জায়গায় ছিলাম। আলহামদুলিল্লাহ ক্লিক করছে।’ 

শেষ ম্যাচে চাপমুক্ত মানসিকতা পারফরম্যান্সে কাজে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘হ্যাঁ, এরকম হতে পারে যে শেষ ম্যাচে মানসিকভাবে চাপ ছিল না। শেষ দুই ম্যাচে এই জিনিসটা ছিল। ফ্রি খেলার চেষ্টা করছি, প্রত্যাশা ছিল না। প্রত্যাশাই চাপ নিয়ে আসে। তো কেবল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।’ 

তবে দলের প্রতি নিজের দায়িত্ব মোটেই ভুলে যাননি সাইফ। তার ভাষ্যমতে, ‘দল তো আশা করেছিল যে আমি দলের জন্য ভালো কিছু করব। যেহেতু সরাসরি চুক্তিতে খেলছিলাম অবশ্যই অনেক প্রত্যাশা ছিল। যেহেতু প্রত্যাশা পূরণ করতে পারিনি ওটার জন্য অবশ্যই আমি দুঃখিত।’ 

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬