দ্য হান্ড্রেডের নিলামের তালিকায় ২৩ বাংলাদেশি

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’র আগামী আসরের নিলামের জন্য বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে মুস্তাফিজুর রহমান রয়েছেন। 

গত শুক্রবার নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ​ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিলামে ৭১০ জন ক্রিকেটারের মধ্যে থেকে দল গুছিয়ে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

​বাংলাদেশিদের মধ্যে ভিত্তিমূল্যের শীর্ষে থাকা মোস্তাফিজের দাম ১ লাখ পাউন্ড ধরা হয়েছে। কিছুদিন আগে বিগ ব্যাশে খেলা রিশাদ হোসেন পরের ক্যাটেগরিতে আছেন। এই লেগ স্পিনারের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। তালিকার বাকি ২১ জন ক্রিকেটারের প্রত্যেকের ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে ধরা হয়েছে।

লন্ডনের পিকাডিলি লাইটসে আগামী ১১ ও ১২ মার্চ এই নিলাম অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ২১ জুলাই থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট ১৬ আগস্ট পর্যন্ত চলবে। তবে ​২০২১ সালে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই লিগে খেলার সুযোগ পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার।

দ্য হান্ড্রেডের নিলামে থাকা বাংলাদেশিরা:

১ লাখ পাউন্ড ভিত্তিমূল্য: মুস্তাফিজুর রহমান  

৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্য: রিশাদ হোসেন 

৩১ হাজার পাউন্ড ভিত্তিমূল্য: নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬