বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন সুমন

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ PM
 হাবিবুল বাসার

হাবিবুল বাসার © টিডিসি ফটো

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। দীর্ঘদিন ধরেই এই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে জাতীয় দল, বাংলাদেশ ‘এ’ দল এবং বিভিন্ন সিরিজের স্কোয়াড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিপু।

তবে মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে এসে আর দায়িত্বে থাকতে চান না বলে বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি। গত ৫ ফেব্রুয়ারি বিসিবিকে পাঠানো এক চিঠিতে লিপু স্পষ্ট করেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন না। চুক্তি অনুযায়ী, চলতি ফেব্রুয়ারিতেই তার দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে।

এদিকে বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিসিবি চাইছিল লিপুকে আরও দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে। ভবিষ্যৎ পরিকল্পনা ও দল গঠনের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতিও ছিল। কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে দীর্ঘমেয়াদি চুক্তিতে আগ্রহ দেখাননি লিপু। ব্যক্তিগত ও পারিবারিক অগ্রাধিকারের বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে লিপুর বিদায়ের খবর প্রকাশ্যে আসার পরই বিকল্প ভাবনায় নেমেছে বিসিবি। ইতোমধ্যেই জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের সঙ্গে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গেছে। মূলত ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

হাবিবুল বাশার দেশের ক্রিকেটে পরিচিত ও পরীক্ষিত নাম। খেলোয়াড়ি জীবনে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমনি অতীতে নির্বাচক প্যানেলেও কাজ করেছেন তিনি। মাঠ ও ড্রেসিংরুমের বাস্তবতা সম্পর্কে তার ধারণা রয়েছে বলেই মনে করছেন অনেকে। ফলে প্রধান নির্বাচকের দায়িত্বে তাকে ফেরানোর চিন্তাভাবনাকে অনেকেই যৌক্তিক বলছেন।

তবে বাশার এখনই প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দেননি। দায়িত্ব গ্রহণের বিষয়ে আরও কিছু সময় চেয়েছেন তিনি। নিজের ব্যক্তিগত পরিকল্পনা, বোর্ডের শর্ত ও দায়িত্বের পরিধি; সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চান বলে জানা গেছে। তবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে তার আগ্রহ রয়েছে, এমন ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট সূত্রে।

সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই বিসিবির নতুন প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে দেশের ক্রিকেটে আবারও এক সাবেক অধিনায়কের হাতেই দল নির্বাচনের গুরুদায়িত্ব উঠতে যাচ্ছে।

জাতীয় দলের জার্সিতে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলা ‘মিস্টার ফিফটি’ খ্যাত হাবিবুল বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু পুরুষ ক্রিকেট নয়, বিসিবির নারী উইং নিয়েও অতীতে দায়িত্ব পালন করেছেন বাশার। নারী ক্রিকেটের কাঠামো উন্নয়ন ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির প্রক্রিয়ায়ও তিনি সম্পৃক্ত ছিলেন।

ফিরে দেখা ১৪ জুলাই: হাসিনার ‘রাজাকারের বাচ্চা’ মন্তব্যে নতু…
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বি…
  • ১৪ জুলাই ২০২৬
পরিবারের অমতে বিয়ের ১০ দিন পর মা-মেয়ের রহস্যজনক মৃত্যু
  • ১৪ জুলাই ২০২৬
নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
এরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: জাতীয় পার্টির…
  • ১৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল—প্রতিহত করতে গিয়ে মার খেলেন বিএ…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence