নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে বিসিবির অভিনন্দন

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৩ PM
আমিনুল ইসলাম বুলবুল ও আমিনুল হক

আমিনুল ইসলাম বুলবুল ও আমিনুল হক © সংগ্রহীত

বাংলাদেশ সরকারের নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। সাবেক ক্রীড়াবিদ এই দায়িত্ব পাওয়ায় বেশ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানায় বিসিবি।

বিসিবি জানিয়েছে, ক্রীড়াঙ্গনে আমিনুল হকের নেতৃত্ব দেশের অসংখ্য সমর্থক ও তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক একজন অধিনায়ক এবার দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হয়েছেন, যা দেশের ক্রীড়া অঙ্গনের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, 'আমিনুল হকের মতো একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে তিনি খেলোয়াড়দের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা রাখেন। আমি বিশ্বাস করি, একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন খেলাধুলার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।'

তিনি আরও বলেন, 'নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে বিসিবি। যাতে দেশের সব স্তরে খেলাধুলার উন্নয়ন ও ক্রীড়াবিদদের জন্য ধারাবাহিক অগ্রগতি ও সুযোগ নিশ্চিত করা যায়।'

২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের সাতদিনই শুক্র-শনি
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ২৭১ সদস্যের পূর্ণাঙ্গ…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
  • ০২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950