টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের বাংলাদেশকে ডাকতে পারে আইসিসি

২৭ জানুয়ারি ২০২৬, ১২:২৪ PM
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল © ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। ভারতে খেলতে আসতে না চাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দলটিকে বাদ দিয়েছে আইসিসি। তবে এখনও সব সুযোগ শেষ হয়নি লিটন কুমার দাসদের। যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে নাম তুলে নেয়, তা হলে সুযোগ চলে আসবে বাংলাদেশের কাছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান বয়কট করলেই বাংলাদেশকে আরও একবার প্রস্তাব দেবে আইসিসি। এক কর্মকর্তা বলেছেন, যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে নাম তুলে নেয়, তা হলে গ্রুপে পাকিস্তানের বদলে খেলার প্রস্তাব দেওয়া হবে বাংলাদেশকে। পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতো। বাংলাদেশেরও দাবি ছিল তারা শ্রীলঙ্কায় খেলবে। 

এর ফলে পাকিস্তান না খেললে সে জায়গায় বাংলাদেশকে আনলে সূচিতেও পরিবর্তন করতে হবে না। খেলা আয়োজনেও কোনও সমস্যা হবে না আয়োজকদের। পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি না তা নিয়ে এখনও সংশয় রয়েছে। সোমবার দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে তাঁর কথা হয়েছে।

আরও পড়ুন: চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের

শাহবাজ়কে সব কিছু জানিয়েছেন তিনি। শুক্রবার বা আগামী সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে পাক বোর্ড। বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। পাকিস্তান যদি সোমবার জানায় যে, তারা বিশ্বকাপ খেলবে না, সে ক্ষেত্রে নতুন কোনও দলকে রাজি করানোর সময় পাওয়া কঠিন। সে ক্ষেত্রে বিশ্বকাপের সূচি নিয়ে সমস্যা হতে পারে। 

যেহেতু বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে মানসিকভাবে প্রস্তুত ছিল, সে কারণেই পাকিস্তান না খেললে বাংলাদেশকে প্রথম প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। খবর: আনন্দবাজার।

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9