স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১০ মার্চ ২০২৬, ১২:০৯ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ১২:৪৫ PM
মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছা

মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছা © সংগৃহীত

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। প্রকৌশলী থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে কানাডার ‘বেগমপাড়ায়’ আব্দুস সালামের স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি থাকা নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়।

এমনকি ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও আব্দুস সালামকে সেখানে অংশ নিতে নিষেধ করা হয়েছিল। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে।

১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় কর্মজীবন শুরু করেন আব্দুস সালাম ব্যাপারী। দীর্ঘ চাকরিজীবনে তিনি মোট বেতন-ভাতা বাবদ প্রায় আড়াই কোটি টাকা পেয়েছেন বলে জানা যায়। তবে তার বর্তমান সম্পদ ও জীবনযাত্রার সঙ্গে এই আয়ের বিশাল অসংগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

আলিম ফলাফলে মাদ্রাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত টঙ্গী …
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা আলিয়ায় পাশের হার ৯০.৭৬, জিপিএ-৫ ১০ জন
  • ৩১ অক্টোবর ২০২৬
দিনাজপুর বোর্ডে সবচেয়ে কম পাসের হার পঞ্চগড়ে
  • ৩১ অক্টোবর ২০২৬
গবাদিপশু থেকে মানুষের শরীরে শামন্ডা ভাইরাস, সতর্ক থাকার পরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
তা’মীরুল মিল্লাতে পাসের হার ৯৭.০৯ শতাংশ, জিপিএ-৫ ৫৪৪ জন
  • ৩১ অক্টোবর ২০২৬
এক্সামিনেশন সিস্টেম ‘রি-এক্সামিন’ হবে, শাস্তির আওতায় আসছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬