চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের

২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ AM
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের

চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের © সংগ্রহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে ভাগ্য খুলেছে স্কটল্যান্ডের। শেষ মুহূর্তে টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া দলটি এবার আনুষ্ঠানিকভাবে তাদের বিশ্বকাপ স্কোয়াডও ঘোষণা করেছে। ১৫ সদস্যের এই দলে সবচেয়ে বেশি আলোচনার নাম জয়নুল্লাহ ইহসান। আফগানিস্তান বংশোদ্ভূত এই তরুণ ফাস্ট বোলার প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেলেন।

গত মাসে দায়িত্ব নেওয়া নতুন কোচ ওয়েন ডাউকিন্সের অধীনে বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ রিচি বেরিংটন। ঘোষিত দলে রয়েছেন ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ১১ জন ক্রিকেটার। সেই সঙ্গে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামার অপেক্ষায় আছেন টম ব্রুস, ফিনলে ম্যাকক্রিথ ও অলিভার ডেভিডসন। গত বছর থেকেই তারা স্কটল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে নিয়মিত মুখ।

বাছাইপর্ব পেরোতে না পারলেও বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে স্কটল্যান্ডের জন্য খুলে যায় নতুন দরজা। ভারতের বাইরে ম্যাচ আয়োজনের দাবিতে অনড় থাকায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। সেই শূন্যস্থানেই জায়গা করে নেয় স্কটিশরা।

সময় স্বল্পতা ও প্রস্তুতির ঘাটতি থাকলেও দেরি না করে দ্রুত স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড। মূল দলের পাশাপাশি ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে জ্যাস্পার ডেভিডসন ও জ্যাক জার্ভিসকে। এছাড়া আরও তিনজন নন-ট্র্যাভেলিং রিজার্ভও রাখা হয়েছে।

খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ভিসা অনুমোদন মিললে এই স্কোয়াডই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম ম্যাচ আগামী ৭ ফেব্রুয়ারি, কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বিশ্বকাপ স্কোয়াড: রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস, ব্রাডলি কুরি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জয়নুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্রাডলি হুইল।

ট্র্যাভেলিং রিজার্ভ: জ্যাস্পার ডেভিডসন, জ্যাক জার্ভিস।

নন-ট্র্যাভেলিং রিজার্ভ: ম্যাককেঞ্জি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ার।

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9