বিশ্বকাপের বদলে আয়োজিত টুর্নামেন্টে তরুণদের বড় সুযোগ দেখছেন বিপিএল জয়ী কোচ

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ PM
বিপিএলজয়ী হান্নান সরকার

বিপিএলজয়ী হান্নান সরকার © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুপস্থিতির সুযোগে বিকল্প প্রতিযোগিতা আয়োজন করেছে বিসিবি। আজ (৫ ফেব্রুয়ারি) থেকেই শুরু হচ্ছে এই সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট। এতে সবচেয়ে কম বয়সী ও সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে ফেরা ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং দল দুরন্ত একাদশ গড়া হয়েছে। দলটির কোচের দায়িত্বে আছেন সদ্য বিপিএলজয়ী হান্নান সরকার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে হান্নান বলেন, ‘আমার কাছে মনে হয় ভালো প্রতিযোগিতা (হতে যাচ্ছে)। তিন দলের মধ্যে ধাপে ধাপে দল সাজানো হয়েছে। আমাদের বয়সভিত্তিক দলে যারা আছে তাদের ভিন্ন চ্যালেঞ্জ থাকবে। আমাদের দলে ক্ষুধার্ত প্লেয়ারের সংখ্যা বেশি। ক্ষুধার্ত মানে হচ্ছে তারা পারফর্ম করার জন্য মরিয়া হয়ে আছে। এটা একটা চ্যালেঞ্জ। প্লেয়ারদের পাশাপাশি কোচ, ম্যানেজমেন্ট সবার জন্যই ইতিবাচকভাবেই দেখছি।’

নতুনদের নিয়ে কাজ করার বিষয়ে হান্নান বলেন, ‘আমি পুরোনোদের নিয়েও কাজ করেছি। আবাহনীতে ৪ জন সিনিয়র প্লেয়ার ছিল। বিপিএলে মুশফিক-শান্তরা (মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত) ছিল। সঙ্গে কিছু ইমার্জিং প্রমিজিং প্লেয়ার ছিল। এটা আমার পছন্দ যে তা নয়, বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া। আমাকে যেখানে দায়িত্ব দেবে, সেখানেই আমি কাজ করব এভাবেই চিন্তা করি।’

আরও পড়ুন: আজ শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

তিনি বলেন, ‘এ ধরনের প্লেয়ারদের সঙ্গে কাজ করার একটা মজা হচ্ছে, আমি তাদের সঙ্গে অনেকদিন কাজ করেছি। মাঠে না হলেও নির্বাচক হিসেবে কাজ করেছি। সেখান থেকে তাদের সঙ্গে বোঝাপড়া জেলিংটা ভালো হয়। চ্যালেঞ্জটা ভিন্ন থাকবে, এই চ্যালেঞ্জটা আমি উপভোগ করি। কোচিংয়ে আসার পর থেকে এভাবেই আমি এগিয়ে যাচ্ছি। দল নিয়ে আমি চিন্তিত না, যে দল পাব সে দলটাকে কীভাবে পারফর্ম করাব সেই চ্যালেঞ্জ আমার সামনে।’

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো ৩ ক্রিকেটার আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার এবং ইকবাল হোসেন ইমনও দুরন্ত একাদশে আছেন। তাদের নিয়ে চ্যাম্পিয়ন এই কোচ বলেন, ‘নিশ্চিতভাবেই তাদের জন্য এটি বড় প্ল্যাটফর্ম। ৩ জন যুব বিশ্বকাপ থেকে এসেছে, আবার ৩ জনেরই বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে।’

তার ভাষ্য, ‘ডিপিএল-এনসিএলেও খেলেছে জাওয়াদ, তামিম এবং ইমন। ফলে এমন প্ল্যাটফর্ম এবং তাদের সামর্থ্য রয়েছে। বিশ্বকাপে আশানুরূপ করতে পারেনি, তবে এখানে ভালো করলে তাদেরকে হাইলাইট করবে যে ব্যক্তিগত কিছু ইতিবাচক জায়গা আছে আমাদের।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬