আজ শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ PM
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ © টিডিসি ফটো

দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করা অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ (৫ ফেব্রুয়ারি)। দেশসেরা ক্রিকেটারদের নিয়ে তিন দলের চার-ছক্কার খেলা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপভোগ করবেন দর্শকরা।

লিটন দাসের নেতৃত্বে ধূমকেতুতে জাতীয় দল, নাজমুল হোসেনের দুর্বারে ‘এ’ দল আর আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশে হাই পারফরম্যান্স স্কোয়াডের সম্ভাব্য ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে। দলগুলোর সঙ্গে দুজন করে বিসিবি পরিচালককে মেন্টর হিসেবে রাখা হয়েছে। ধূমকেতুতে রুবাবা দৌলা ও আবদুর রাজ্জাক, দুর্বারে শানিয়ান তানিম ও আবুল বাশার এবং দুরন্ততে খালেদ মাসুদ ও আসিফ আকবর।

লিগ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা। এই অর্থ গড়ে ভাগ করলে প্রতিজন ক্রিকেটারের আয় দাঁড়াবে প্রায় ৫ লাখ টাকা, আর সব মিলিয়ে একজন ক্রিকেটারের মোট আয় হতে পারে কমপক্ষে ৭ লাখ টাকা।

সূচি অনুযায়ী, প্রথম দিনে আজ (৫ ফেব্রুয়ারি) ধূমকেতু একাদশ মুখোমুখি হবে আকবর আলীর দুরন্ত একাদশের। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত একাদশ। আর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

খেলার আগে প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক আয়োজন। আজ প্রথম দিন বিকেল চারটা থেকে গান গাইবে ওয়ারফেজ ব্যান্ড। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যেই খেলা দেখতে পারবেন। টুর্নামেন্টের ম্যাচগুলোর থাকছে স্বীকৃত টি-টুয়েন্টির মর্যাদা, প্রথম ইনিংসের পর নামানো যাবে ‘সুপার সাব’। 

টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য থাকবে এই বিশেষ সুবিধা। তবে বিনামূল্যে খেলা দেখার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টি কাপের পৃষ্ঠপোষক রিমার্কের রয়েছে দেশসেরা ও জনপ্রিয়—লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট, একনল, সিওডিলসহ শতাধিক স্থানীয় ও আন্তর্জাতিক মানের ব্র্যান্ড।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9