জাতীয় দল না খেললেও ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে পাকিস্তান নারী দল

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ PM
ভারত পাকিস্তান নারী দল

ভারত পাকিস্তান নারী দল © টিডিসি ফটো

পাকিস্তানের পুরুষ ক্রিকেট দল ভারত ম্যাচ বয়কট করলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান নারী ক্রিকেট দল। ব্যাংককে অনুষ্ঠিতব্য নারী রাইজিং স্টার্স এশিয়া কাপে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ওই দিন ভারতের ‘এ’ দলের বিপক্ষে খেলবে পাকিস্তানের ‘এ’ দল। এখন পর্যন্ত এই ম্যাচ বাতিল বা স্থগিত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মূল জাতীয় দলের ম্যাচটি যে হচ্ছে না, সেটি প্রায় নিশ্চিত। তবে জাতীয় দলের বাইরে উদীয়মান নারী ক্রিকেটারদের টুর্নামেন্টে দুই দেশের মুখোমুখি হওয়া নিয়ে কোনো বাধা তৈরি হয়নি। ব্যাংককে আয়োজিত এশিয়া কাপে অংশ নিতে দুই দলই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

এর আগে গত রোববার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দেয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।

বিশেষ করে নারীদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে শুরু হয় জোর আলোচনা। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে আগে থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিল দলগুলো। কাকতালীয়ভাবে যেদিন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল, ঠিক সেদিনই এশিয়া কাপে মাঠে নামার কথা রয়েছে দুই দেশের ‘এ’ দলের।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কোনো প্রভাব নারী রাইজিং স্টার্স এশিয়া কাপে পড়েনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, দুই দেশের নারী দলের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এমনকি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণার ঘণ্টাখানেক পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের নারী ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রুপ পর্বে পাকিস্তান নারী ‘এ’ দল ভারতের ‘এ’ দল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিপক্ষে খেলবে। সূচি ও ভেন্যু নিয়ে এখন পর্যন্ত কোনো পরিবর্তনের কথা জানানো হয়নি।

এদিকে, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ড সভা ডাকেনি বলে জানা গেছে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে নারীদের এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তার অবসান হয়নি, তবে মাঠে গড়ানোর সম্ভাবনাই আপাতত সবচেয়ে বেশি।

এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুটিতে শিক্ষা, শেষে পুলিশ ক্যাডার— বিসিএসে কেমন ছিল ঢ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9