পাকিস্তানের ম্যাচ বয়কট, ১৫ ফেব্রুয়ারি কী করবে ভারত?

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৯ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজই (২ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা পাকিস্তান দলের। যেখানে টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দ্য গ্রিন ম্যানরা। এরপর ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। তবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না তারা। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তান সরকারের একটি অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম থেকে এ তথ্য জানানো হয়।

এবারের বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হলেও, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ফলে ওই দিন মাঠে নামবে না পাকিস্তান দল। অন্যদিকে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবই নিজেদের দেশে অনুষ্ঠিত হওয়ার কথা। কেবল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতেই শ্রীলঙ্কায় যাওয়ার সূচি ছিল ম্যান ইন ব্লু'দের। এই ঘোষণার পর ভারতের করণীয় নিয়ে আলোচনা শুরু হয়। 

এ বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএনআইকে জানান, ভারত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্ধারিত সূচি ও প্রটোকল পুরোপুরি মেনেই এগোবে। তার ভাষ্যমতে, ‘ভারত ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সব প্রটোকল মেনে চলবে। (ভারত) নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করবে, সংবাদ সম্মেলন করবে এবং সময়মতো স্টেডিয়ামে পৌঁছাবে। এরপর ম্যাচ রেফারি কর্তৃক খেলাটি বাতিল ঘোষণার জন্য অপেক্ষা করবে।’

এবারের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। এই গ্রুপের অন্য দলগুলো হলো- নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। টুর্নামেন্ট সূচি অনুযায়ী, ভারত তাদের গ্রুপ পর্বের বেশির ভাগ ম্যাচ নিজ দেশে খেলবে। ভারতের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুম্বাইয়ে এবং দ্বিতীয় ম্যাচ ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে। এরপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতেই তাদের শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে খেলতে গ্রুপের বাকি তিন দলকেও দুই দেশে যাতায়াত করতে হবে। তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ভারতে যাবে এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য শ্রীলঙ্কা সফর করবে। 

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9