ভারত-পাকিস্তান ফাইনাল হলেও কি বয়কট করবে পাকিস্তান প্রশ্ন হার্শা ভোগলের

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ AM
হার্শা ভোগলে

হার্শা ভোগলে © সংগৃহীত

চরম নাটকীয়তা শেষে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের এই সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছে এবং হার্শা ভোগলে, রবিচন্দ্রন অশ্বিন ও আকাশ চোপড়ার মতো ক্রিকেট বিশ্লেষকরা পাকিস্তানের এই অবস্থানের কড়া সমালোচনা করেছেন।

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সবার মনে এখন একটাই প্রশ্ন—যদি টুর্নামেন্টের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, তবে কি পাকিস্তান তখনও ম্যাচটি বয়কট করবে?

বিখ্যাত ক্রিকেট ভাষ্যকার হার্শা ভোগলে এক্সে এই পরিস্থিতির আইনি ও আর্থিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে যায়, কিন্তু ভারতের বিপক্ষে না খেলে, তাহলে আইসিসির প্রতিক্রিয়া কী হবে, তা দেখাটা দারুণ ব্যাপার হতে যাচ্ছে। আইনগত অবস্থান কী হতে পারে অথবা এই পরিস্থিতি কীভাবে সামলানো হবে, তা আমি জানি না। তবে আইসিসি যদি সম্প্রচারকারীদের ক্ষতির অর্থ পাকিস্তানের আইসিসির রাজস্বের অংশ থেকে কেটে নেয়, তাহলে আমি অবাক হব না। ও হ্যাঁ, যদি ভারত-পাকিস্তান ফাইনাল হয় তাহলে?’

একই সুর শোনা গেছে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার কণ্ঠেও। তিনি পাকিস্তানের এই দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, ‘পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে ভারত ম্যাচ বয়কট করবে। কেন? ভারতের সাথে তারা খেলবে না। ভারতকে যেমন দুবাইয়ে ভেন্যু দেওয়া হয়েছে, পাকিস্তানকে কলম্বোতে ভেন্যু দেওয়া হয়েছে। খেলুন ম্যাচটা। তারা বলছে, না না আমরা এভাবে খেলব না। তাহলে আপনারা কী করবেন? এমন এক দিনে ঘোষণা আসলো যেদিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বুলাওয়েতে দুই দল খেললো। অনূর্ধ্ব-১৯ দল কি আপনাদের নয়?’

আকাশ চোপড়া আরও প্রশ্ন তোলেন যে, পাকিস্তান কি কেবল নির্দিষ্ট কিছু ম্যাচেই বয়কট সীমাবদ্ধ রাখবে কি না। তিনি বলেন, ‘তারা বলেছে ১৫ ফেব্রুয়ারি ম্যাচ বয়কট করবে। যদি সেমিফাইনালে দেখা হয়, তখন কি তারা বলবে আমরা তো মজা করেছি, আমরা বয়কট করব না। আরে, আপনাদের যুক্তিটা কী? একদিন বয়কট করব, আরেক দিন করব না এটা কেমন কথা? পাকিস্তানের এই হিপোক্রেসির বিরুদ্ধে বিশ্ব ক্রিকেটই অবস্থান নিতে পারে, আইসিসি নয়। আপনারা আসলে কী করতে চাচ্ছেন? আমি বুঝতে পারছি না। পাকিস্তানে যারা আছেন তারা কী বুঝতে পারছেন? 

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬