পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট; প্রতিক্রিয়া জানাল জয় শাহের আইসিসি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ AM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ AM
 জয় শাহ

জয় শাহ © সংগৃহীত

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দেশটির এমন অনড় অবস্থানের প্রেক্ষিতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে জয় শাহের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। মূলত পিসিবি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানোর আগে মন্তব্য করতে না চাইলেও, উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সংস্থাটি।

পাকিস্তানকে সতর্ক করে আইসিসি তাদের বিবৃতিতে বলেছে, ‘জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারের ভূমিকাকে আইসিসি সম্মান করে। কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী। গোটা বিশ্বের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী, যাঁদের মধ‍্যে পাকিস্তানের সমর্থকেরাও রয়েছেন, তাঁদের ভালর কথা ভেবে এই সিদ্ধান্ত নয়।’

আইসিসি আশা করছে, পাকিস্তান তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পিসিবি তাদের দেশের ক্রিকেটের উপর এর সুদূরপ্রসারী এবং গুরুত্বপূর্ণ প্রভাবের কথা বিবেচনা করবে। কারণ এটি বিশ্ব ক্রিকেটের বাস্তুতন্ত্রকে প্রভাবিত করতে পারে, যার অন্যতম সদস্য এবং সুবিধাভোগী পিসিবি নিজেই।’

পাক বোর্ডের ‘বাছাই করা ম্যাচ খেলা’র নীতি নিয়ে প্রশ্ন তুলে সংস্থাটি জানিয়েছে, ‘পাকিস্তানের 'বাছাই করা ম‍্যাচ খেলার' অবস্থান বিশ্বের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মূল ভিত্তির সঙ্গে মেলানো কঠিন। কারণ, এ ধরণের প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করা সকল দলের কাছে প্রত্যাশা থাকে যে, তারা নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে প্রতিযোগিতায় অংশ নেবে।’

সবশেষে পিসিবিকে তাদের দায়িত্ব মনে করিয়ে দিয়ে আইসিসি বলেছে, ‘আইসিসির অগ্রাধিকার হল টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করা। পিসিবি-সহ এর সকল সদস্যেরও এটা দায়িত্ব হওয়া উচিত। আইসিসি আশা করে পিসিবি একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে যা বিশ্বকাপের সঙ্গে যুক্ত সকলের স্বার্থ রক্ষা করবে।’

সংবাদসূত্র: আনন্দবাজার

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬