কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?

৩১ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

প্রত্যেক বছরের শুরুর দিকেই জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চলতি বছরে এখন পর্যন্ত সেই তালিকা প্রকাশিত হয়নি। যদিও বিসিবি সূত্র বলছে, কেন্দ্রীয় চুক্তির সেই তালিকা এরই মধ্যে প্রস্তুত, কেবলই আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

এদিকে গত বছরে অর্থাৎ ২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার জায়গা পেয়েছিলেন। এবার সেটা বাড়িয়ে ২৭-এ উন্নীত করা হতে পারে। সেক্ষেত্রে নতুন করে বেশ কয়েকজন ক্রিকেটার এই তালিকায় ঢুকতে পারেন। তবে এবার বেতন বাড়ছে না। আগের বেতন অনুযায়ীই চুক্তিতে থাকবেন ক্রিকেটাররা।

জানা গেছে, প্রথমবারের মতো বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হতে যাচ্ছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, হাসান মুরাদ ও তানভীর ইসলাম। তবে এবারের চুক্তিতেও থাকছেন না নুরুল হাসান সোহান।

সবশেষ চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে এ+ ক্যাটাগরিতে (১০ লাখ টাকা) ছিলেন তাসকিন আহমেদ। তবে ইনজুরিপ্রবণতায় টেস্ট ক্রিকেটে অনিয়মিত হওয়ায় এবার সেই ক্যাটাগরিতে তার থাকার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ‘এ’ ক্যাটাগরিতে নেমে যেতে পারেন তিনি। এই তালিকায় আগে থেকেই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস রয়েছেন।

কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ২৭ ক্রিকেটার: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ১২ অক্টোবর ২০২৬
ককরোচ চোরাবালিতে আটকে গেছেন মোদী, ভারতের গণতন্ত্র কোনপথে?
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬