হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালাল এক আসামি

১৫ মার্চ ২০২৬, ০৩:১৯ AM
 লাখাই  থানা

লাখাই থানা © টিডিসি ফটো

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি রুবেল চৌধুরীকে গ্রেপ্তারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল মোড়াকরি বাজারে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ তাকে আটক করে এবং হাতকড়া পরায়।
‎
‎তবে একপর্যায়ে সুযোগ বুঝে রুবেল চৌধুরী হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
‎
‎পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 
‎
এ বিষয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী বলেন, সংঘর্ষ মামলার ওই আসামিকে গ্রেপ্তারের পর সে হাতকড়াসহ পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। খুব শিগগিরই তাকে আটক করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬