বাংলাদেশের টানা ৪ জয়ের প্রভাব আইসিসি র‍্যাঙ্কিংয়েও

২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার শারমিন আক্তার-দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। এ ছাড়া বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন স্পিনার রাবেয়া খান, ফাহিমা খাতুন এবং সানজিদা আক্তার মেঘলারও উন্নতি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন শারমিন। ২২ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে ৩৫তম স্থানে উঠেছেন তিনি। ৪৯৯ রেটিং নিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন শারমিন। এর আগে, তার সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল ৫৬।

বিশ্বকাপ বাছাইপর্বে নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করেন দিলারা। এতে ৩৩ ধাপ এগিয়ে ৩৭৬ রেটিং নিয়ে যৌথভাবে ৭০তম স্থানে আছেন এই ওপেনার।

গেল সপ্তাহে তিন ইনিংসে ৬১ রান করে ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠেছেন স্বর্ণা। সর্বশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করে র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ উন্নতি হয়েছে মোস্তারির। ৫২তম স্থানে আছেন তিনি।

বোলাদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পক্ষে একধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠেছেন রাবেয়া। নামিবিয়ার বিপক্ষে ৫ রানে তিনটি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে এক উইকেট নেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে আছেন রাবেয়া।

নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট শিকার করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে উইকেটের দেখা পাননি ফাহিমা। এরপরও ৬ ধাপ উন্নতিতে ৩০তম স্থানে উঠেছেন তিনি।

গেল সপ্তাহে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১ উইকেট শিকারের পর ৪ উইকেট নেন মেঘলা। এতে ৬ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠেছেন তিনি।

টি-টোয়েন্টি রর‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলারদের তালিকায় অ্যানাবেল সাদারল্যান্ড এবং অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। 

তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী আজ, থাকছে সংগীতানুষ্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বৃদ্ধির প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় তিন দিনের মাথায় ওসিকে বদলি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬