একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির

২৭ জানুয়ারি ২০২৬, ০২:০৫ PM
 ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত। ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে আলোকিত করেছে মোস্তাফিজুর রহমান। এই ছেলেকে পার্শ্ববর্তী দেশ প্রিমিয়ার লিগের ম্যাচে যেতে দিল না। দেশ ও ক্রিকেটের প্রতি এটা চরম অপমান।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরায় ১১ দলের নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘বিসিবি ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রত্যাহার করে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছিল। কিন্তু আইসিসি দলকেই বাদ দিয়ে দিলো। এখনো সময় রয়েছে আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন। এর আগেও বহু দল এমন আবেদন করেছিল এবং তা মেনেও নেয়া হয়েছিল। যদি অন্যদের জন্য তাই করা হয়, তাহলে বাংলাদেশের জন্য কেন করা হবে না?’

বাংলাদেশের স্বার্থ সবার আগে রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের প্রতিবেশীদের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে রাখতে চাই। তাদের সঙ্গে উত্তম আচরণ করতে চাই। কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই। আমরা বন্ধু হিসেবে থাকতে চাই, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে আমরা প্রভু হিসেবে আসতে দেব না।’

প্রত্যেকটা নারীকে মায়ের সম্মান দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে বাচ্চাটার বয়স এক বছর, সে-ও আমার মা। সে যখন বড় হবে, তখন সে-ও কোনো সন্তানের মা হবে।’

যুবকদের নিয়ে জামায়াত আমির বলেন, ‘যুবকদের হাতে আমরা বেকার তকমা দিয়ে দেব না। যুবকরা সম্মানের সঙ্গে লড়াই করে পথ বের করতে চায়। সেই যুবকদের হাত যখন দেশের প্রয়োজনে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করবে, তখনই তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দেব।’

তিনি বলেন, ‘এই দেশ কীভাবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে স্থান করে নেবে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব। এটা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে, দ্বীনের নির্দেশনার আলোকে এই দেশকে গড়ে তুলতে চাই।’

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9