ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রে বেড়েছে ইসলামোফোবিয়া

১০ মার্চ ২০২৬, ০৮:৪২ PM
ইসলামোফোবিক কন্টেন্ট আশঙ্কাজনক হারে বেড়েছে

ইসলামোফোবিক কন্টেন্ট আশঙ্কাজনক হারে বেড়েছে © সংগৃহীত

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনলাইনে মুসলিম আমেরিকানদের লক্ষ্য করে ইসলামবিদ্বেষী বা ইসলামোফোবিক কন্টেন্ট আশঙ্কাজনক হারে বেড়েছে। সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেট।

গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মুসলিমবিরোধী বক্তব্য পূর্বের চেয়ে তীব্রতর হয়েছে। গবেষকদের মতে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যে বৈরী ডিজিটাল পরিবেশ তৈরি হয়েছিল, বর্তমান সংঘাত তাকে আরও উসকে দিয়েছে।

গত ১ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এর পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর দিন থেকেই ইসলামবিদ্বেষী আলোচনা কয়েক গুণ বৃদ্ধি পায়। শুধুমাত্র ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ২৫,৩৪৮টি ইসলামোফোবিক পোস্ট শনাক্ত করা হয়েছে। এসব পোস্টে মুসলিমদের ঊনমানুষ হিসেবে গণ্য করা, সহিংসতায় উসকানি এবং দেশ থেকে বের করে দেওয়া বা বন্দিশিবিরে আটকে রাখার মতো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে। শেয়ার বা রিপোস্টসহ এই বিদ্বেষমূলক বার্তার সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৯,৪১৭টিতে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১ মার্চ টেক্সাসের অস্টিনে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনার পর এই বিদ্বেষ আরও ছড়িয়ে পড়ে। অনেক পোস্টে মুসলিমদের ‘ইঁদুর’ বা ‘পরজীবী’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং মসজিদে হামলার ডাক দেওয়া হয়েছে।

গবেষকরা আরও জানান, রাজনীতিকদের বক্তব্যও এই বিদ্বেষ ছড়াতে ভূমিকা রেখেছে। ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং কংগ্রেস সদস্যরা এই যুদ্ধকে ধর্মীয় রূপ দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরান সরকারকে ‘ইসলামিক বিভ্রম’ দ্বারা পরিচালিত বলে বর্ণনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের নেতৃত্বকে ‘ধর্মান্ধ উন্মাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ‘যুক্তরাষ্ট্রের ‘মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন’-এ জমা পড়া অভিযোগ অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের তাদের কমান্ডাররা জানাচ্ছেন যে এই ইরান-ইসরায়েল যুদ্ধ মূলত বাইবেলে বর্ণিত শেষ সময় বা ‘আরমাগেডন’ (মহাপ্রলয়) শুরুর একটি অংশ।’ যেটি ইসলামোফোবিয়াকে আরো উসকে দিচ্ছে। 

মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9