ইরান যুদ্ধ কতদিন চলবে জানালেন ট্রাম্প 

০৯ মার্চ ২০২৬, ০২:৫৭ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ করা হবে, সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন। রবিবার (৮ মার্চ) দ্য টাইমস অব ইসরায়েলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ বিষয়ে তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলছে। সঠিক সময়ে তিনি একটি সিদ্ধান্ত নেবেন।

যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখন ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে কি না—এমন প্রশ্ন ট্রাম্পকে করা হয়। তবে তিনি সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমার মনে হয় না, সেটি প্রয়োজন হবে।’

গত ৩ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আগামী চার সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে বলে বিশ্বাস করেন তিনি। তবে তিনি এ বক্তব্য দেওয়ার একদিন পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, যুদ্ধ ৬ কিংবা ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপে বসে তেহরান এবং ওয়াশিংটনের।  তবে মেষ পর্যন্ত কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই ২৭ ফেব্রুয়ারি শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিনই ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও। জবাবে ইরান পাল্টা হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে সংকট চরমে পৌঁছায়।

স্ত্রী-সন্তানের ফেলে যাওয়া প্রবাসী জামাল মারা গেছেন, গ্রামব…
  • ১৮ আগস্ট ২০২৬
মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে …
  • ১৮ আগস্ট ২০২৬
বুটেক্সে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ২ নেতাকে …
  • ১৮ আগস্ট ২০২৬
বিক্ষোভ শুরুর আগেই সেই মাহদী হাসানসহ আটক ৩
  • ১৮ আগস্ট ২০২৬
আজ মাঝারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে যেসব বিভাগে
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage