তেলের দাম বৃদ্ধিকে ‘খুবই সামান্য ত্যাগ’ বললেন ট্রাম্প

০৯ মার্চ ২০২৬, ০৮:১৫ AM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৮:১৭ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে তেলের দামের ব্যাপক বৃদ্ধিকে বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে ‘খুবই সামান্য ত্যাগ’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এই মূল্যবৃদ্ধি সাময়িক এবং খুব দ্রুতই তা স্বাভাবিক হয়ে যাবে। খবর বিবিসি। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘স্বল্পমেয়াদী তেলের মূল্য বৃদ্ধি, যা ইরানের পারমাণবিক হুমকির বিনাশ ঘটার সাথে সাথে দ্রুত কমে যাবে, তা যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য খুবই সামান্য একটি মূল্য।’ নিজের বক্তব্যের পক্ষে জোর দিয়ে তিনি আরও বলেন, ‘শুধুমাত্র বোকারাই ভিন্ন কিছু ভাববে!’

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক অস্থিরতা জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করায় বাজারে দামের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, তেলের দামের বর্তমান এই বৃদ্ধি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেলের দাম ব্যারেল প্রতি ১১১ ডলারে পৌচ্ছেছে। 

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬