মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

০৯ মার্চ ২০২৬, ০৭:২৮ AM
সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস © সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইরানের অব্যাহত ড্রোন হামলার মুখে চরম নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে সৌদি আরবে নিযুক্ত জরুরি প্রয়োজনে নিয়োজিত নন এমন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তার অবনতি ঘটায় মার্কিন প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই আদেশের ফলে দূতাবাসে কর্মরত অ-অপরিহার্য জনবল ও তাদের স্বজনদের দ্রুত সৌদি আরব ত্যাগ করতে হচ্ছে।

একই সাথে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সাধারণ আমেরিকান নাগরিকদের সৌদি আরব ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পুনরায় জোরালো আহ্বান জানিয়েছে। এই বিশেষ সতর্কবার্তার কারণ হিসেবে তারা 'আমেরিকান স্বার্থ লক্ষ্য করে ইরানের ড্রোন ও মিসাইল হামলা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, বহির্গমন নিষেধাজ্ঞা এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত স্থানীয় আইনের ঝুঁকি'র কথা বিশেষভাবে উল্লেখ করেছে।

সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন প্রশাসন ওই অঞ্চলে অবস্থান করা তাদের নাগরিকদের জন্য বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নিয়েছে।

নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা ম্যানেজিং কমিটির স…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬