ইরানের হামলায় ব্যাপক হতাহতের কথা স্বীকার করল ইসরায়েল

০৯ মার্চ ২০২৬, ০৬:২২ AM
 ইরানের হামলা

ইরানের হামলা © সংগৃহীত

ইরানের ধারাবাহিক হামলায় গত এক সপ্তাহে অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত এবং প্রায় ২ হাজার মানুষ আহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েল। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিমান হামলার শিকার হয়ে আরও ১৫৭ জন ব্যক্তি আহত হয়েছেন। 

আল জাজিরার বরাতে জানা গেছে, বর্তমানে অন্তত ১১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে নয়জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি নাগরিকদের 'সতর্কতার সাথে' দ্রুত বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য যে, সাইরেন শোনার পর হুড়োহুড়ি করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অনেকেই পড়ে গিয়ে বা অন্যভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় মন্ত্রণালয় এই বিশেষ সতর্কতা জারি করেছে।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬