ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের

১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © বিবিসি

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মিশিগানে এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সকল ইরানি দেশপ্রেমিকদের প্রতি বলছি, প্রতিবাদ চালিয়ে যান’।

তিনি ইরানিদের ‘প্রতিষ্ঠান দখল’ করার এবং ‘খুনি ও নির্যাতনকারীদের’ নাম মনে রাখার আহ্বান জানিয়েছেন, কারণ হিসেবে তিনি বলছেন–– তাদের ‘খুব বড় মূল্য দিতে হবে’।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি। ট্রাম্প বলেন, ‘সাহায্য আসছে’।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ যখন এই বিষয়ে স্পষ্ট করে জানতে চায়, তখন ট্রাম্প বলেন, ‘বিভিন্ন দিক থেকে নানা ধরনের সাহায্য আসছে। আমাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকারে অর্থনৈতিক সাহায্য আসছে, তবে আমরা ইরানকে খুব বেশি সাহায্য করব না’।

ইরানে বিক্ষোভকারীদের নিহতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এটি বেশ উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে হচ্ছে’।

বুধবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘যদি তারা এমন কাজ করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে’।

 তথ্যসূত্র: বিবিসি বাংলা

৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৫৫৪ পর্যটক, ভাড়া বেশি হওয়ায় অস…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাকায় চালু হচ্ছে দুই মনোরেল, চলবে কোন পথে?
  • ০৬ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যেভাবে হলো
  • ০৬ নভেম্বর ২০২৬
অর্ধবার্ষিকে ৯৭ শতাংশ নম্বর, ছেলেকে ৩ কোটি মূল্যের বিএমডব্ল…
  • ০৬ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগালের প্রথম দল ঘোষণা, দলে একাধিক চমক
  • ০৬ নভেম্বর ২০২৬
আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950