ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

১২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ AM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:১২ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে দেশটিতে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট  ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন সামরিক হস্তক্ষেপসহ বেশ কিছু 'কঠোর বিকল্প' বিবেচনা করছে। খবর আলজাজিরা। 

রবিবার রাতে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের তিনি বলেন, 'আমরা বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছি। সামরিক বাহিনী এটি পর্যালোচনা করছে এবং আমরা কিছু অত্যন্ত কঠোর বিকল্পের কথা ভাবছি। আমরা শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছাব।'

তিনি আরও উল্লেখ করেন যে, তার সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব 'আলোচনা করতে' চেয়ে যোগাযোগ করেছে এবং একটি 'বৈঠকের প্রস্তুতি' চলছে। তবে তিনি সতর্ক করে বলেন, 'বৈঠক হওয়ার আগেই হয়তো আমাদের ব্যবস্থা নিতে হতে পারে।'

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬