মার্কিন ৬ ক্যাটাগরির ভিসা পেলেও বাতিল হতে পারে যে কারণে, নতুন সতর্কবার্তা

১৪ মার্চ ২০২৬, ১০:৪৪ AM , আপডেট: ১৪ মার্চ ২০২৬, ১০:৪৮ AM
ঢাকার মার্কিন দূতাবাস

ঢাকার মার্কিন দূতাবাস © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকার বিষয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় নিজের খরচ বহনের সক্ষমতা না থাকলে বা সরকারি সুবিধার অপব্যবহার করলে নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

শনিবার (১৪ মার্চ) ভ্রমণসংক্রান্ত এক বিশেষ বার্তায় এই তথ্য জানায় মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, কোনো বিদেশী দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন। নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীরা (পর্যটন ও ব্যবসা , পড়াশোনা, কাজ, ট্রানজিট ও ক্রু সদস্য, সাংবাদিক ও গণমাধ্যম এবং অন্যান্য বিশেষ ক্যাটাগরি ভিসা) এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত করুন।

এর আগে, দূতাবাসের এক বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময়, নিশ্চিত করুন যে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টোব…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬