বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

০২ মার্চ ২০২৬, ১০:৪৩ AM
যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে বলে জানিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। তবে এ স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়। আজ সোমবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ২১ জানুয়ারি (২০২৬) থেকে কার্যকরভাবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য। 

আরও পড়ুন: ইরানে হামলার পর দ্রুত বাড়ছে জ্বালানি তেলের দাম

এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয় জানিয়ে বলা হয়েছে, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে। আরও তথ্য পাওয়া যাবে লিংকে:  https://ow.ly/7b6C50YnR5u

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ২৮ জুল…
  • ০৯ জুলাই ২০২৬
স্বাস্থ্য সুরক্ষা আইন: নির্ধারিত সময়ে হয়নি খসড়া, কমিটির মেয়…
  • ০৯ জুলাই ২০২৬
খামারে ঢোকায় শত শত বন্য পাখি হত্যার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স…
  • ০৯ জুলাই ২০২৬
১৯ জেলায় রাতের মধ্যে ভারি বৃষ্টি ও ঝড়ের আভাস
  • ০৯ জুলাই ২০২৬
ফেনীতে জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহসহ এন…
  • ০৯ জুলাই ২০২৬
টানা বৃষ্টি আর কতদিন?
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence