ইরানে হামলার পর দ্রুত বাড়ছে জ্বালানি তেলের দাম

০২ মার্চ ২০২৬, ১০:১৭ AM
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী তেলের দাম বাড়ছে

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী তেলের দাম বাড়ছে © বিবিসি বাংলা

সপ্তাহজুড়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে। সোমবার (১ মার্চ) এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই দেখা গেছে, ব্রেন্ট ক্রুড এবং নিম্যাক্স লাইট সুইট ওয়েল দুটির দামই ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বাড়ার পরে কিছুটা কমলেও দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৯ দশমিক ৩০ ডলার, যা প্রায় ৯ শতাংশ বেশি। অন্যদিকে, নিমেক্স লাইট সুইট অয়েলের দাম প্রায় ৭২ দশমিক ৭০ ডলার, যা প্রায় ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: উপযুক্ত সম্মান ও লন্ডনভিত্তিক সিন্ডিকেট চান না ইউরোপ-আমেরিকা-মধ্যপ্রাচ্যসহ বহির্বিশ্ব বিএনপি নেতারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’ এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, ‘দুঃখজনকভাবে আরেও বেশি’ মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা রয়েছে। তবে সেই সাথে তিনি এও উল্লেখ করেন যে, ‘এটাই একমাত্র পথ’। খবর: বিবিসি বাংলা।

পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ডে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬