এপ্রিলেই বাংলাদেশিদের জন্য সব ধরণের ভারতীয় ভিসা সচল হচ্ছে

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ PM
বাংলাদেশ-ভারতের পতাকা

বাংলাদেশ-ভারতের পতাকা © সংগৃহীত

বিএনপি সরকার গঠনের পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশিদের জন্য সকল ক্যাটাগরির ভিসা চালু করতে যাচ্ছে ভারত। চলতি বছরের এপ্রিলে মাসেই চালু হতে পারে ভিসা সেবা।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে পৌঁছায়। সম্পর্ক অবনতির এক পর্য়ায়ে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা সেবা সীমিত করে দেয় ভারত। গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে ভারতের কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনাও ঘটে। তবে এবার সেই বৈরিতা থেকে সরে আসছে দুই দেশ। 

আরও পড়ুন : ২৭ ঘণ্টা ধরে মর্গে লাশ আটকে ‘ঘুষ’ চাইছেন পুলিশ কর্মকর্তা!

ঢাকায় ভারতীয় হাইকমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানা গেছে, আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচনে ২৯৪টি আসনের জন্য সদস্য নির্বাচিত হবে। ধারণা করা হচ্ছে, ওই নির্বাচনের পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ও মেডিক্যাল ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদান কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

এর আগে গত বুধবার সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায় সাংবাদিকদের জানান, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল' করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় অনিরুদ্ধ রায় বলেন, 'বর্তমানে শুধুমাত্র মেডিক্যাল এবং ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। তবে খুব দ্রুত পর্যটন ভিসাসহ অন্য সব ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।' ভিসা পরিষেবা সহজ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9