ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির কামড়ে প্রাণ হারালেন আম্পায়ার

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ PM
 নিহত আম্পায়ার

নিহত আম্পায়ার © সংগৃহীত

ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির ঝাঁকের আক্রমণে প্রাণ হারিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার মানিক গুপ্ত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার সপ্রু স্টেডিয়ামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রায় ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মানিক গুপ্ত কানপুর ক্রিকেট সার্কিটের অত্যন্ত পরিচিত ও সম্মানিত আম্পায়ার ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিজের ম্যাচ শেষ হওয়ার পর ড্রিঙ্কস ব্রেকের সময় পাশের মাঠে দায়িত্ব পালন করা এক সহকর্মীর সঙ্গে দেখা করতে যান তিনি। সে সময় হঠাৎ করেই একঝাঁক মৌমাছি মাঠসংলগ্ন এলাকায় উপস্থিত সবার ওপর আক্রমণ শুরু করে। বাঁচার জন্য দৌড়াতে গিয়ে মানিক ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। মুহূর্তের মধ্যে মৌমাছিরা তাকে ঘিরে ধরে এবং গুরুতরভাবে দংশন করে।

মানিকের ভাই অমিত কুমার গুপ্ত বার্তা সংস্থা এএনআই-কে বলেন, 'নিজের ম্যাচ শেষ হওয়ার পর ড্রিঙ্কস ব্রেকের সময় তিনি অন্য মাঠে সহকর্মী আম্পায়ারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা চা খাচ্ছিলেন, তখনই আচমকা একঝাঁক মৌমাছি উপস্থিত সবার ওপর আক্রমণ শুরু করে। বাঁচার জন্য দৌড়াতে গিয়ে মানিক পড়ে যান এবং মৌমাছিরা তাকে ঘিরে ধরে।'

সহকর্মী আম্পায়ার জগদীশ শর্মা বলেন, 'ড্রিঙ্কস ব্রেকের সময় আমরা মৌমাছির ঝাঁকের কবলে পড়ি। আমরা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মানিক ভাই বয়সে বড় হওয়ায় দ্রুত দৌড়াতে পারেননি। সবাই যখন মাটিতে শুয়ে আত্মরক্ষার চেষ্টা করছিল, তখন মৌমাছিরা তাকে মারাত্মকভাবে আক্রমণ করে।'

স্থানীয়রা জানান, মানিক গুপ্ত দীর্ঘদিন ধরে আম্পায়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন এবং ক্রিকেটের সঙ্গেই ছিল তার পুরো জীবন। কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে কয়েক দশক দায়িত্ব পালন করে তিনি ক্রীড়াঙ্গনে সম্মান অর্জন করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬